শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

উদারতাই ইসলামের আদর্শ ইসলামে চরমপন্থার সুযোগ নেই

  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৩৫৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম; যে ধর্মে চরমপন্থা, সহিংসতা কিংবা সন্ত্রাসের কোনো স্থান নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুসলমানদের মধ্যমপন্থী জাতি হিসেবে অভিহিত করেছেন। ইসলামের মধ্যমপন্থা ও উদারতার আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। ইসলামের নাম ব্যবহার করে যারা হিংসা-বিদ্বেষ ছড়াতে চায় তাদের বিষয়ে মুসলিম উম্মাকে বিশেষভাবে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার সৌ‌দি আর‌বের মক্কা মুসলিম ওয়ার্ল্ড লীগ আয়োজিত ‘পবিত্র কোরআন ও সুন্নার আলোকে মধ্যমপন্থা ও উদারতার মূল্যবোধ’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকালে বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষ‌রিত এক সংব‌াদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

মক্কায় তিন দিনব্যাপী (২৭‌ থে‌কে ২৯ মে) এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৫১টি দেশের প্রতিনিধ অংশগ্রহণ করছেন। প্রতিনিধিদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের ধর্ম, ওয়াকফ ও হজবিষয়ক মন্ত্রী, গ্রান্ড মুফতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, লেখক ও গবেষক।

বাংলাদেশ থেকে ধর্ম সচিব মো. আনিছুর রহমান, শোলাকিয়া ঈদগাহ জামাতের খতিব আল্লামা ফরিদ উদ্দিন মাসউদসহ ইসলামি চিন্তাবিদ ও গবেষকগণ এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

ধর্ম প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ধর্ম। তবে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীরা নিজ নিজ ধর্ম পালনে সমান অধিকার ভোগ করছে। মদিনার আদর্শ ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে সারা বিশ্বে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। ইসলামের মধ্যমপন্থা ও উদারতার মূল্যবোধ বর্তমান বিশ্বের অত্যন্ত কাঙ্ক্ষিত বিষয়। বাংলাদেশ সরকার ইসলামের এই মধ্যমপন্থা ও উদারতার মূল্যবোধ প্রচার ও অনুসরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

সূত্র:জাগোনিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com