সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান

র‌্যাবের হাতে নকল ম্যাজিস্ট্রেট আটক

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩০১ বার পঠিত

আনোয়ার হোসেন আন্নু, সাভার:

সাভারে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়দানকারী হারুন অর রশিদ (২৫) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৪।

রোববার দুপুর ১২টার দিকে সাভারের সিআরপি রোড সংলগ্ন ডগরমোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা গেছে, আটক হারুন অর রশিদ নাটোর জেলার বাসিন্দা। তিনি নিজেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা এবং চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

র‌্যাব জানায়, সম্প্রতি ভুয়া পরিচয় প্রদান করে অভিনব কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির নব্য প্রতারক। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক হারুন অর রশিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুদক কর্মকর্তার ভুয়া একটি আইডি কার্ড, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দুটি বদলি প্রজ্ঞাপন, একটি ওয়্যারলেস সেট, দুটি কাস্টমস অফিসারের ক্যাপ, একটি পুলিশ ক্যাপ, তিনটি জ্যাকেট, একটি ক্রেস্ট, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন অর রশিদ কয়েক বছর যাবৎ সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনো র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো কাস্টমস অফিসার পরিচয় দিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন। মূলত তিনি বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

তিনি জানান, আটক হারুন অর রশিদ লালবাগ থানা এবং দায়রা জজ আদালতের মামলার পলাতক আসামি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com