শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

রাষ্ট্রপতি তিন দিনের সফরে ভারতে যাবেন আজ

  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৩৪১ বার পঠিত

 
অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ:আগামী ৩০ মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ (বুধবার) ভারতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান (বিজি ১৫১৩) বুধবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’
তিনি বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি।’

৩০ মে সন্ধ্যা ৭টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও পরবর্তীতে মোদির মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন দেশটির রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির দফতর থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে বিজিপির নেতৃত্বে এনডিআই জোট ব্যাপক বিজয় লাভ করায় নরেন্দ্র মোদিকে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি।

গত শনিবার এনডিএ নেতৃবৃন্দ মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ৩১ মে বিকেলে ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) দেশে প্রত্যাবর্তন করবেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com