শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

বিবিসির নতুন মহাপরিচালক টিম ডেভি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৫ বার পঠিত

নিউজ ডেস্ক: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন টিম ডেভি। তিনি বিবিসি স্টুডিওর সাবেক প্রধান নির্বাহী।

সমান বেতন, বৈচিত্র্যসহ নানা ইস্যুতে কঠোর সমালোচনার মুখে পড়েছে বিবিসি। এছাড়া করোনাভাইরাসের পাশাপাশি নেটফ্লিক্স এর মতো নতুন সম্প্রচার সেবার চ্যালেঞ্জের মুখে রয়েছে তারা। এমন এক অস্থির সময়ে সাত বছর মহাপরিচালকের দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন লর্ড হল। তার স্থলাভিষিক্ত হলেন টিম ডেভি।

নতুন এই মহাপরিচালক ২০১২ সালের নভেম্বরে চার মাসের জন্য সংবাদমাধ্যমটির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। জর্জ এন্টউইসটেল পদত্যাগ করার পর সাময়িকভাবে তিনি ওই দায়িত্ব পান। পরে পূর্ণাঙ্গ মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান লর্ড হল।

২০০৫ সালে বিবিসিতে যোগ দেয়ার আগে মার্কেটিংয়ের কাজে যুক্ত ছিলেন টিম ডেভি। ১৯৯৩ ও ১৯৯৪ সালে কনজারভেটিভ দলের হয়ে হ্যামারস্মিথের কাউন্সিলরও ছিলেন তিনি। ১৯৯০’র দশকে তিনি ছিলেন হ্যামারস্মিথ ও ফুলহ্যাম কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান।

মঙ্গলবার বিবিসি মহাপরিচালকের দায়িত্ব নিয়ে কর্মীদের উদ্দেশে টিম ডেভি বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে সব গ্রাহকের অনন্য মূল্যবোধ এবং বোঝাপড়া প্রদান করা…। আর তা করতে আমরা জরুরি ভিত্তিতে বিবিসিতে সংস্কার চালিয়ে যাবো যাতে করে এই ডিজিটাল যুগে আমরা বিশ্বস্ত, প্রাসঙ্গিক এবং অপরিহার্য হয়ে উঠতে পারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com