ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপান সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে বাংলাদেশ ও জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাওয়া ব্যবসায়ী নেতারাও এই বৈঠকে অংশ নেন। আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।

জাপানি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকে জাপান সরকার যেমন বাংলাদেশের উন্নয়নে পাশে দাঁড়িয়েছে, তেমনি জাপানি ব্যবসায়ীদের বড় বিনিয়োগ রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। সেই বিনিয়োগকে এগিয়ে নিতে আরও বিনিয়োগ করুন।’

জাপান ও বাংলাদেশের মধ্যে বর্তমানে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা জাপানের ব্যবসায়ীদের আরও বড় পরিসরে বিনিয়োগের আহবান জানান। শেখ হাসিনা বলেন, এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের উৎস জাপান। দেশে যে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, তার মধ্যে থেকে নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলটি জাপানি বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

বাংলাদেশের শিল্প অর্থনীতির সম্ভাবনার বিভিন্ন খাতের বর্তমান সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন: চলতি বছর বাংলাদেশের যে জিডিপি রেট চলছে, আশা করা যায় শিগগিরই ডাবল ডিজিটের ঘরে পৌঁছাতে পারবে বাংলাদেশ।

কী করে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা যায়, সেই বিষয়ে ব্যবসায়ী নেতাদের পরামর্শ চান বাংলাদেশের সরকারপ্রধান।

চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় অংশ নেবেন।

সফরটি মূলত প্রধানমন্ত্রীর তিনটি দেশ আর এগারো দিনের লম্বা কূটনৈতিক সফরের অংশ। সফর শুরু হচ্ছে জাপান দিয়ে। এরপর সৌদি আরব ও ফিনল্যান্ড হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০১:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯