শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

সোমবার নিউইয়র্ক বাংলা বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৭ বার পঠিত

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২০’ এর আয়োজন করা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বইমেলার ওয়েবসাইট মন্ত্রণালয়ের নিজ কক্ষ থেকে অনলাইনে উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জানা গেছে, আগামী ১৮-২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী অনুষ্ঠেয় ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা’র আয়োজক ‘মুক্তধারা ফাউন্ডেশন’।

https://www.nyboimela.org ওয়েবসাইটের মাধ্যমে বইমেলার সব অনুষ্ঠান দেখতে পাবেন বাংলা ভাষাভাষিসহ পৃথিবীর সব প্রান্তের মানুষ। অনুষ্ঠানের পাশাপাশি তারা ঘরে বসে পছন্দের বই ক্রয় করতে পারবেন। এ বইমেলার মাধ্যমে বাংলা ভাষার তথা বাংলা প্রকাশনার জগতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানটি বইমেলার ফেসবুক পেজে https://www.facebook.com/newyorkboimela সরাসরি সম্প্রচারিত হবে ।

‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২০’ এর টাইটেল স্পন্সর আইএফআইসি ব্যাংক লিমিটেড। আয়োজক কমিটির আহ্বায়ক হলেন বীর মুক্তিযোদ্ধা ও ইমেরিটাস অধ্যাপক ড. জিয়াউদ্দীন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com