রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শার্শা বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক তাহিরপুরে শুকনো নদীতে নৌকায় পারাপার, ভাড়া আদায়ের অভিযোগে সমালোচনার ঝড় উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রেসক্লাবের নিন্দা কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে নানা অভিযোগে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে

দেশে ২৪ ঘন্টায় করোনায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪১

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮১ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জনের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন। মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন, বাড়িতে ১ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন, ময়মনসিংহে ১ রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com