শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বাতাসে ছড়ায় না করোনাভাইরাস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস বাতাসে ছড়ায়। তিনদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) করোনা গাইডলাইনে এমন একটি অংশ যুক্ত করেছিল। তবে দু’দিনের মাথায় সোমবার (২১ সেপ্টেম্বর) সেটি নামিয়ে ফেলেছে সিডিসি।

তাহলে দু’দিন আগে কেন যুক্ত করেছিল? মূলত খসড়া হিসেবে এই অংশটি যুক্ত করা হয়েছিল। এখন নতুন করে করোনার গাইডলাইন চূড়ান্ত করছে সিডিসি। সেখান থেকে বাদ পড়েছে করোনা বাতাসে ছড়ানোর বিষয়টি।

তবে বাতাসে ছড়ানোর বিষয়টি নিয়ে তারা আরও গবেষণা চালাবে এবং নতুন নির্দেশনা দিবে। এমনটাই জানিয়েছেন সিডিসির মুখপাত্র জ্যাসন ম্যাকডোনাল্ড।

সিডিসির গাইডলাইনে বলা আছে যে করোনাভাইরাস কেবল আক্রান্ত ব্যক্তির ৬ ফিটের মধ্যে থাকা মানুষের মধ্যে হাঁচি, কাশি, কফ ও থুথুর মাধ্যমে ছড়াতে পারে। আগে বলা হয়েছিল করোনার জীবাণু বাতাসের মাধ্যমে ৬ ফিটের মধ্যে থাকা সুস্থ মানুষের মধ্যে ছড়াতে পারে। এখন এই বিষয়টি নামিয়ে নেওয়া হয়েছে। সিডিসির গবেষকদের মতামতের ভিত্তিতেই এটি নামানো হয়েছে।

কেউ কেউ এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ করছেন। তবে একজন ফেডারেল কর্মকর্তা জানিয়েছেন এটা একান্তই সিডিসি করেছে। এটার পেছনে কোনো রাজনীতি নেই। ভুলক্রমে সিডিসি এটি প্রকাশ করেছিল। সোমবার আবার সেটি নামিয়ে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com