রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

গাঁজা সেবন করেছিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৯২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্ন জানিয়েছেন, তিনি বহু বছর আগে গাঁজা সেবন করেছিলেন। আগামী ১৭ অক্টোবর জাতীয় নির্বাচন উপলক্ষে বুধবার আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি এ বিষয়টি স্বীকার করেছেন।

করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় সাফল্য অর্জন করায় নিউ জিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন আর্দার্ন। অক্টোবরের নির্বাচনে তার দ্বিতীয় দফা বিজয়ের সম্ভাবনা প্রবল। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রক্ষণশীল দল ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্সেরও ব্যাপক জনসমর্থন রয়েছে।

এবারের নির্বাচনে নিউ জিল্যান্ডবাসী আরও দুটি ইস্যুতে ভোট দেবেন। এর একটি হচ্ছে গাঁজার বৈধ ব্যবহারের অনুমতি এবং স্বেচ্ছামৃত্যুর অনুমতি।

গতকাল বুধবারের বিতর্কে অনুষ্ঠানের সঞ্চালক আর্দার্নের কাছে জানতে চান, তিনি কখনও গাঁজা সেবন করেছেন কিনা।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যা, আমি করেছি, দীর্ঘ সময় আগে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com