রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ওয়ালটন জাতীয় পুরুষ বেসবল প্রতিযোগিতা শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের আয়োজনে গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন ৭ম জাতীয় পুরুষ বেসবল প্রতিযোগিতা-২০২০’।

উদ্বোধনী দিনে গ্রুপ পর্বেও খেলা শেষ হয়েছে। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, এসকেএসপি সিরাজগঞ্জ ও কমিউনিটি স্পোর্টস ক্লাব সাভার।

পল্টন মাঠে গ্রুপ ভিত্তিক খেলায় বাংলাদেশ পুলিশ ১১-০০ পয়েন্টে ডিসিসি বেসবল ক্লাবকে, বাংলাদেশ আনসার ১০-০০ পয়েন্টে এসএসসিকে, কমিউনিটি স্পোর্টস ক্লাব ০৬-০২ পয়েন্টে স্যান্ড এনজেল ক্লাবকে এবং এসকেএসপি সিরাজগঞ্জ ১৪-০০ পয়েন্টে ঢাকা জেলাকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।

তার আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টও মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা।

আজ বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ মুখোমুখি হবে এসকেএসপি সিরাজগঞ্জের। আর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ আনসার খেলবে কমিউনিটি স্পোর্টস ক্লাবের বিপক্ষে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি দেওয়া হবে। এ ছাড়া চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

২০০৯ সাল থেকে এ পর্যন্ত পুরুষ বেসবলের যে ৬টি আসর হয়েছে তার মধ্যে মোকাদ্দেস আলী স্পোর্টস একাডেমি ১ বার, এসকেএসপি সিরাজগঞ্জ ২ বার ও বাংলাদেশ পুলিশ ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ আনসার পুরুষ বেসবল টিম টানা দুইবার ফাইনালে খেলে রানার্সআপ হয়েছে।

বাংলাদেশে করোনা বিরতির পর বেসবলের এটি দ্বিতীয় টুর্নামেন্ট। গত ৯ থেকে ১১ সেপ্টেম্বর ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন ও বাংলাদেশ পুলিশ রানার্সআপ হয়েছে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com