সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম বদলগাছিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের হরমুজ প্রণালিতে শত্রুদের ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে ফেলার হুমকি আইআরজিসির ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প ধামইরহাটে বিনামুলে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির

মেয়েদের আইপিএলে আগের দলেই জাহানারা, সালমা ট্রেইলব্লেজারসে

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৮০ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: মেয়েদের আইপিএল খ্যাত উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এই প্রতিযোগিতার তৃতীয় আসরে বাংলাদেশের দুজন ক্রিকেটার প্রতিনিধিত্ব করবেন। দ্বিতীয়বারের মতো জাতীয় দলের পেসার জাহানারা আলম সুযোগ পাচ্ছেন, এবার তিনি সংযুক্ত আরব আমিরাতে সফর সঙ্গী হিসেবে পাবেন সালমা খাতুনকে। অবশ্য দুজন পেয়েছেন আলাদা দল। আগের ক্লাব ভেলোসিটির হয়েই খেলবেন জাহানারা, ক্যারিয়ারের প্রথম আইপিএলে সালমা খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে।

জাহানারার দল ভেলোসিটির নেতৃত্ব দেবেন মিতালি রাজ। আর স্মৃতি মানধানার অধীনে ট্রেইলব্লেজার্সে খেলবেন সালমা। চ্যাম্পিয়ন সুপারনোভাসের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তিন দলের এই টুর্নামেন্টে বেশিরভাগ ক্রিকেটার ভারতীয় হলেও বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুজন করে খেলোয়াড় রয়েছেন। এছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজেরও ক্রিকেটার সুযোগ পেয়েছেন এই আইপিএলে।

গত দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস ও ভেলোসিটির ম্যাচ দিয়ে ৪ নভেম্বর শুরু হবে এই প্রতিযোগিতা। পরের দিন ভেলোসিটি ও ট্রেইলব্লেজার্সের ম্যাচ দিয়ে মুখোমুখি হবেন জাহানারা ও সালমা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই পর্বে নিজেদের শেষ ম্যাচ সুপারনোভাস ও ট্রেইলব্লেজার্স খেলবে ৭ অক্টোবর। এই তিন ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল নিয়ে ফাইনাল হবে দুই দিন পর ৯ অক্টোবর। চার ম্যাচের সম্ভাব্য ভেন্যু শারজাহ।

বিসিবি সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে এই সালমা ও জাহানারা ২১ অক্টোবর ঢাকা ছাড়বেন। তার আগে বিসিবির ব্যবস্থাপনায় হবে কোভিড-১৯ টেস্ট। একই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবেন অন্যরাও। ৩ দলের ক্রিকেটারদের একই হোটেলে জীবাণু সুরক্ষিত বলয়ে রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com