শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

জিম্বাবুইয়ান দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩২২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন জিম্বাবুইয়ানের দুই ক্রিকেটার, উইকেটরক্ষক-ব্যাটসম্যান রেজিস চাকাভা ও টপ অর্ডার ব্যাটসম্যান তিমাইসেন মারুমা। এই দুই ক্রিকেটার ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন তাদের আরও দুইজন সাপোর্ট স্টাফ।

জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্তরা করোনা প্রোটোকল মেনে আইসোলেশনে আছেন।

হারারেতে জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমিতে জৈব সুরক্ষা বলয়ে চাকাভা ও মারুমা দুজন ছিলেন একই রুমে। দুজনের পজিটিভ ফল আসার পর তাদের সংস্পর্শে আসা অন্যদেরও পরীক্ষা করানো হয়। সেখানে পজিটিভ হন ওই দুই সাপোর্ট স্টাফ।

পাকিস্তানের বিপক্ষে ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দলে ছিলেন চাকাভা ও মারুমা। তবে সফরের চূড়ান্ত ২০ জনের দল থেকে বাদ পড়েছিলেন। পরবর্তীতে বাকি ২০ জন আলাদা হোটেলে আইসোলেশনে ছিলো বলে সফর করা কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার তাদের সংস্পর্শে আসেনি। এছাড়া দেশ ছাড়ার আগে এবং ইসলামাবাদে পৌঁছার পর তাদের সবার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে। মঙ্গলবার শেষ হবে সফরকারীদের কোয়ারেন্টাইনের মেয়াদ, তার আগে পরীক্ষা করানো হবে আরেকবার।

পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। আগামী ৩০ অক্টোবর ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com