ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

বিজয়া দশমী আজ,বিদায় নেবেন দেবী দুর্গা

নিউজ ডেস্ক: আজ বিজয়া দশমী। বিদায় নেবেন দেবী দুর্গা। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আগের তিন দিন বৃষ্টি-বাদলা মণ্ডপে যেতে বাদ সাধলেও মহানবমীতে আবহাওয়া ছিল অনেকটাই স্বাভাবিক। এ কারণে গতকাল রোববার (২৫ অক্টোবর) দিনভর রাজধানীর মণ্ডপগুলোতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। ভক্তরা অঞ্জলি ও ভোগ দিয়েছে। আনন্দ-উৎসবের মধ্যে নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করে।

পঞ্জিকা অনুযায়ী, গতকাল ভোর ৫টা ১৭ মিনিট থেকে সকাল ৭টার মধ্যে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা হয়েছে। করোনা সতর্কতার কারণে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, মায়ের ভাগের প্রসাদ ছাড়া খিচুড়ি বা এজাতীয় প্রসাদ বিতরণ করা হয়নি। অনেকেই অঞ্জলি দিয়েছে বাসায় বসে। তবে নবমী পূজার সব আনুষ্ঠানিকতা ছিল।

নবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ। এই দিন অগ্নিকে প্রতীক করে সব দেব-দেবীকে আহুতি দেওয়া হয়। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। আর নবমী পূজা হচ্ছে দুর্গাপূজার অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব। তাই নবমী নিশীথে উৎসবের রাত শেষ হয়। নবমী রাত বিদায়ের অমোঘ পরোয়ানা নিয়ে হাজির হয় ভক্তদের সামনে।

আজ বিজয়া দশমীর দিন সংক্ষিপ্ত পূজার পর দর্পণ বিসর্জন হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

বিজয়া দশমী আজ,বিদায় নেবেন দেবী দুর্গা

আপডেট টাইম : ০৫:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০