শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

বিআরটিসির ৬০ বাস প্রস্তুত পোশাক শ্রমিকদের বাড়ি পৌঁছাতে

  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০১৯
  • ৪৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আসন্ন ঈদুল ফিতরে পোশাক শ্রমিকদের বাড়ি পৌঁছাতে ৬০টি বিশেষ বাস প্রস্তুত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এ বাসগুলোতে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পৌছে দেয়া হবে তাদের।

শনিবার (১ জুন) বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু সাংবাদিকদের এ কথা জানান।
বিআরটিসি সূত্র জানায়, রাজধানী ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় অনেক পোশাক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের হাজারও কর্মীর চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।

মনিরুজ্জামান বাবু বলেন, ঈদের ছুটিতে পোশাক শ্রমিকদের দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহনের জন্য আগামী সোমবার (৩ জুন) গাজীপুর চৌরাস্তায় ৩০টি বাস প্রস্তুত থাকবে। ইতোমধ্যে রাজধানী ও এর আশপাশে অবস্থিত বিভিন্ন পোশাক শ্রমিকরা ২৯টি বাসে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বুকিং দিয়েছেন। সে হিসাবে ঈদে এবারই প্রথম প্রায় ৬০টি বাস ব্যবহার করবেন পোশাক শ্রমিকরা।

ঈদ উপলক্ষে বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে গত ২৭ মে থেকে ১৫ দিনব্যাপী ঈদ স্পেশাল সার্ভিস চালু করে বিআরটিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com