ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ বিষয়ক প্রাথমিক সভা

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহাত্মা গান্ধীর (বাপু) সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও বাপুর অহিংস মতবাদ ও শান্তির বাণী যুবসমাজ ও নতুন প্রজন্মসহ বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ভারত ও বাংলাদেশ দুই দেশের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ বিষয়ক প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, ভারতের মহাত্মা গান্ধী ডিজিটাল মিউজিয়ামের কিউরেটর বিরাদ রাজারাম ইয়াজনিক, প্রকাশনা বিভাগের প্রধান মিসেস তারানদীপ গুন্তি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, ভারতীয় হাইকমিশনের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রথম সচিব শাশ্বতী আরিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী আয়োজন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা উপস্থাপন করেন মহাত্মা গান্ধী ডিজিটাল মিউজিয়ামের কিউরেটর বিরাদ রাজারাম ইয়াজনিক।

সংস্কৃতি প্রতিমন্ত্রী যৌথ ডিজিটাল প্রদর্শনী আয়োজন বিষয়ে বিস্তারিত পরিকল্পনা লিখিত প্রস্তাব আকারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর জন্য ভারতীয় প্রতিনিধিদলকে অনুরোধ করেন।

জাতির পিতা সংক্রান্ত যে কোন আয়োজন ও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের এখতিয়ারভুক্ত। তাই প্রতিমন্ত্রী এ বিষয়ে ট্রাস্টের অনুমোদন নেয়ার পরামর্শ প্রদান করেন। ভারতীয় প্রতিনিধিদল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের সঙ্গে পরবর্তীতে এক সভায় মিলিত হবেন বলে সভায় জানানো হয়।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎকালে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী আয়োজনের বিষয়ে প্রস্তাব দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান

বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ বিষয়ক প্রাথমিক সভা

আপডেট টাইম : ১০:২৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০