শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

শেখ হাসিনা এসেছিলেন বলেই আলোর পথে বাংলাদেশ: নিখিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৮৯ বার পঠিত

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, খুনি জিয়াউর রহমানের ষড়যন্ত্র এবং সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। তিনি এসেছিলেন বলেই অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হয়েছে বাংলাদেশ। দেশ আজ উন্নয়নের রোল মডেল।

সোমবার শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের চার দশক উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, আজ মেগা প্রজেক্টগুলো দুর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশ আজ মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে। আজ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ কাজ প্রায় শেষ, পাবনার রূপপুরে আজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে চলেছে। এসব কিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই।

জামাত-বিএনপিকে উদ্দেশ্য করে নিখিল বলেন, যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে, সংকটে মানুষের পাশে দাঁড়াবে না, দেশকে ধ্বংসের পাঁয়তারা করবে, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে কাফনের কাপড় মাথায় বেঁধে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

এসময় যেকোনো সংকট, দুর্বিপাকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে যুবলীগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন মো. মাইনুল হোসেন খান নিখিল।

মাহফিলে আরো বক্তব্য রাখেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, মো. রফিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, মো. জসিম মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তর সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com