সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন জিয়ানগরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হামে আরও দুইজনের মৃত্যু এপ্রিলের ৫দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৫৩.৩ শতাংশ বৃদ্ধি মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের : গণমাধ্যম রাজারহাটে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে দশ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদের অধিবেশন শুরু চাঁদের কক্ষপথে আর্টেমিস, ১৯৭২-এর পর প্রথম চন্দ্রপরিক্রমার অপেক্ষা

মমতাজউদদীন আহমদ সমাহিত হলেন বাবার পাশে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৩৮৬ বার পঠিত

জেলা প্রতিনিধি,সিটিজেন নিউজ: খ্যাতিমান নাট্যকার অধ্যাপক মমতাজউদদীন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বজরাটেক কানারহাট গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও ২ আসনের এমপি আমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও এলাকাবাসী অংশ নেন।

এর আগে ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়ে রাত পৌনে ৮টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ভোলাহাটে পৌঁছে।
মমতাজউদ্দীন আহমদ ১৯৩৫ সালের ১৮ জানুয়ারি ভারতের মালদা জেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করলেও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় বসবাস শুরু করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি রোববার বিকেল ৩টা ৪৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাট্যকলায় অনন্য অবদানের জন্য মমতাজউদ্দীন আহমদ ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com