শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

কেআরকের বিরুদ্ধে সালমান খানের মামলা

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৭০ বার পঠিত

বলিউড ভাইজান খ্যাত সালমান খানকে দুর্নীতিবাজ এবং অর্থ পাচারের লেনদেনের সঙ্গে জড়িত বলায় কামাল আর খানের (কেআরকে) বিরুদ্ধে মুম্বাইয়ের আদালতে মানহানির অভিযোগ দায়ের করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।

সালমান খান তার ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’ জালিয়াতি, কারসাজি এবং অর্থ পাচারের লেনদেনের সঙ্গে জড়িত বলে দাবি করে আসছিলেন কামাল। তাই তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সালমানের আইনজীবী।

সম্প্রতি সালমানের আইনি সাহায্যকারী সংস্থা ভারতের অন্যতম বড় ল ফার্ম ডিএসকে লিগ্যালের সালমানের পক্ষে আইনজীবী তার এক বিবৃতিতে জানান, ‘সালমানের নজরে আসার জন্য বেশ কয়েক মাস ধরেই নানা রকম উদ্ভট মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছিলেন তিনি। আমরা তাই ব্যবস্থা নিয়েছি’।

এরপর অবশ্য কামাল আর খানের আইনজীবী আদালতে একটি বিবৃতি দিয়েছেন যে, কামাল আর খান পরের তারিখ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীর বিরুদ্ধে মানহানিকর কোনো মন্তব্য করবেন না।

এর আগে, সালমানের নতুন সিনেমা ‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’ এর সমালোচনা করায় সালমান তার বিরুদ্ধে মামলা করেছেন বলে প্রচার হয়েছিল। পরে সালমানের পক্ষে তার আইনজীবী জানান, সালমানের সিনেমার রিভিউ করার কারণে তার বিরুদ্ধে এই মামলা নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com