মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

সাংবাদিক কমল চৌধুরীর পিতা কুদ্দুস চৌধুরীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:  ইংরেজি দৈনিক সাউথ এশিয়ান টাইমস’র বিশেষ প্রতিনিধি, কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র আন্তর্জাতিক সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)র সদস্য কমল চৌধুরীর পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা ৭টায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দোলখা গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিনযাবৎ তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। আগামীকাল বুধবার বেলা ১১ টায় তাকে নাঙ্গলকোটের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। কুদ্দুস চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা। সংগঠনের সভাপতি মোঃ শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আজ এক শোক বার্তায় মরহুম আব্দুল কুদ্দুস চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com