শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির

রান্নাঘর জীবাণুমুক্ত রাখতে কয়েকটি সহজ উপায়

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৫২ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক : করোনার সময়ে নিজেকে ও পরিবারের সবাইকে জীবাণুমুক্ত রাখতে প্রায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলছেন। কিন্তু রান্নাঘর জীবাণুমুক্ত রাখতে কি করছেন?

এই সময়ে ঘরে থাকা মানুষগুলো রান্নাঘরেই বেশি সময় কাটাচ্ছেন। বাজার থেকে শুরু করে বাইরের অনেক জিনিস রান্নাঘর দিয়েই বাড়িতে ঢুকে, তাই লকডাউনেও রান্নাঘর পরিস্কার ও জীবাণুমুক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। রান্নাঘর জীবাণুমুক্ত রাখার জন্য রইলো কিছু টিপস…

সাবান ও পানির ব্যবহার : বর্তমান সময়ে রান্নাঘরকে জীবাণুমুক্ত রাখতে সাবান পানির ব্যবহার সবচেয়ে কার্যকর পদ্ধতির একটি। এজন্য প্রতিদিন রাতে রান্নার পর ও সকালে রান্নার আগে এটি সাবান পানি দিয়ে পরিস্কার করতে হবে।

জীবাণুনাশকের ব্যবহার : সাবান পানি আপনার রান্নাঘর খুব ভালোভাবে পরিস্কার করবে। তবে শতভাগ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। এজন্য ব্লিচ বা হাইড্রোজেন পারক্সাইডযুক্ত পণ্যগুলো বেছে নিতে পারেন। এসব পণ্যে ৭০ শতাংশ অ্যালকোহল দ্রবণ থাকে যা আপনার রান্নাঘরকে শতভাগ জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে।

রান্নাঘর শুকনো রাখুন : পরিস্কারের পরপরই রান্নাঘর ব্যবহার করবেন না। পানি দিয়ে পরিস্কারের পর অবশ্যই এটি শুকানোর জন্য সময় দিন। সেসময় না থাকলে একটি শুকনো তোয়ালে ব্যবহার করতে পারেন। তোয়ালেটি জীবাণুমুক্ত কি না সেদিকেও খেয়াল রাখুন।

ডিশওয়াশ ব্যবহার করুন : রান্নাঘরের বাসন ও অন্যান্য জিনিসপত্র ব্যবহারে ডিশওয়াশ ব্যবহার করুন। এটি রান্নাঘরের জিনিসপত্রকে জীবাণুমুক্ত রাখে। অবশ্যই ধোয়ার পর বাসন-কোসন শুকিয়ে রাখুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com