শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কঠোর লকডাউনে থাকছে পুলিশ-বিজিবি-সেনাবাহিনী

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকাডাউন ঘোষণা করেছে সরকার। এই লকডাউন এক সপ্তাহ জারি থাকবে বলে জানিয়েছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এবারের লকডাউনে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সকল অফিস। সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে সোমবার (২৮ জুন) থেকে। শুধু জরুরি পণ্যবাহী যান চলাচল করবে। এর বাইরে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে।

এবারের কঠোর লকডাউনে জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। কবে গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

প্রতিমন্ত্রী জানান, ২৮ তারিখ থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন সারা দেশে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনীও।

আজ প্রজ্ঞাপন জারি করা হবে এবং এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com