ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন ভেনেজুয়েলার সংস্কার নিয়ে মতামত সংগ্রহে মাচাদো, উচ্ছ্বাস-আবেগে সাধারণ মানুষের সাড়া নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক : শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (২৬ জুন) স্মারক বক্তৃতা, স্মৃতি পদক প্রদান ও আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এছাড়া, তার স্মরণে সভা করবে ছাত্র ইউনিয়ন।

শুক্রবার নির্মূল কমিটি জানিয়েছে, শহীদ জননীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’, আলোচনা সভা এবং ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ প্রদানের আয়োজন করা হয়েছে। ওয়েবিনারে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’ প্রদান করবেন কথাশিল্পী সেলিনা হোসেন।

কমিটি আরও জানায়, ধর্মনিরপেক্ষ মানবতার আন্দোলনে বিশেষ অবদানের জন্য প্রতি বছরের মতো এ বছরও বরেণ্য ব্যক্তিত্ব ও সংগঠনকে ‘জাহানারা ইমাম স্মৃতি পদক’ প্রদান করা হবে। এ বছর (২০২১) ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর সরকারের সময় মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসন কার্যক্রমের সঙ্গে যুক্ত সমাজকর্মী মালেকা খান এবং সংগঠন হিসেবে ‘বাংলাদেশ নারী প্রগতি সংঘ’-কে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হবে। গত বছর করোনা মহামারি সংক্রমণজনিত লকডাউনের কারণে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল, যা এ বছর প্রদান করা হবে।

গত বছর (২০২০) ব্যক্তি হিসেবে পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাউল গবেষক অধ্যাপক শক্তিনাথ ঝা এবং সংগঠন হিসেবে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’-কে জাহানারা ইমাম স্মৃতি পদক প্রদান করা হবে।

এদিকে, জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শনিবার সন্ধ্যা ৬টায় শাহবাগ প্রজন্ম চত্বরে স্মরণসভা এবং মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি

জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ০১:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১