বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

সীতাকুণ্ডে এক কিশোরের আত্নহত্যা

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৫১ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে মোঃ রাহুল (১৪) নামক এক কিশোর গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাহুল উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় চেয়ারম্যান বলেন, বোনের উপর অভিমান করে আত্নহত্যা করেছে সে। তবে ঘটনাটি হত্যা না আত্নহত্যা তা পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার বাড়বকুণ্ডের অনন্তপুর গ্রামে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স এর চাকুরিজীবি দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রাহুলকে তাদের কোয়ার্টারের ঘর থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের লোকজন। পরে প্রতিবেশিরা তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার পাশাপাশি ছেলেটির গলায় দড়ির দাগ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। তবে তারা ঘটনাটি হত্যা না আত্নহত্যা তা নিশ্চিত হতে পারেননি।

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাদাকাত উল্লাহ মিয়াজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে রাহুলের সঙ্গে তার বড় বোনের ঝগড়া হয়। পারিবারিক বিষয় নিয়ে বোন তাকে বকাঝকা করেন। তাই বোনের উপর অভিমান করে ছেলেটি নিজ কক্ষের দরজা বন্ধ করে গলায় দড়ি দেয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাউদ্দিন বলেন, ছেলেটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেছি। তার গলায় দড়ির দাগ থাকায় আমরা পুলিশে খবর দিই।

সীতাকুণ্ড থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, মৃত রাহুলের গলায় দড়ির দাগ আছে। এখন ঘটনাটি হত্যা না আত্নহত্যা আমরা তদন্ত করছি। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com