শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কুড়িগ্রামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৮৩ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ অফিসের ভুয়া সিল ব‍্যাবহার করে ৬৯ জন গ্রাহকের মাসিক বিলের অর্থ প্রতারণা করে হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে মিলন ইসলাম নামের ১৯ বছরের এক যুবকের বিরুদ্ধে। প্রতারণার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পল্লী বিদ‍্যূত অফিসের অভিযোগের প্রেক্ষিতে মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারক মিলন উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মুনছের আলীর ছেলে।

জানা গেছে, মিলন ইসলাম নামের জনৈক যুবক উপজেলার গছিডাঙ্গা গ্রামের পল্লী বিদ‍্যূতের ৬৯ জন গ্রাহকের নিকট থেকে বিদ্যুৎ অফিসের কর্মচারী পরিচয় দিয়ে তাদের মাসিক বিল পরিশোধের কথা বলে ভুয়া সিল ব‍্যাবহার করে ১২ হাজার ৩৯০ টাকা হাতিয়ে নেয়। গ্রাহকরা ভূরুঙ্গামারী পল্লী বিদ‍্যূত অফিসে খোঁজ নিয়ে জানতে পারে তাদের বিলের টাকা অফিসে জমা হয়নি। এ ঘটনা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম‍্যানেজার (ডিজিএম) কাওছার আলীকে জানালে তিনি ঘটনার সত‍্যতা পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবগতি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মিলন ইসলামকে গ্রেপ্তার করে তার নামে নিয়মিত মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কাওছার আলী বলেন, গ্রাহকরা বিষয়টি আমাকে জানালে আমি দ্রুত অফিসে খোঁজ নিয়ে সত‍্যতা পেয়ে থানা পুলিশকে অবগত করি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন পল্লী বিদ্যুৎ অফিসের অর্থ হাতিয়ে নেয়া অভিযুক্ত যুবক মিলন ইসলামকে আটকের সত‍্যতা নিশ্চিত করে বলেন আজ (০৬ জুলাই) সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com