বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

৯০ শতাংশ মার্কিন সেনা আফগানিস্তান ছেড়েছে

  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৪৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে ৯০ শতাংশের বেশি মার্কিন সেনা প্রত্যাহার শেষ হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আফগানিস্তানে যেসব সেনা মোতায়েন ছিল তার ৯০ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন সাতটির বেশি ঘাঁটি আনুষ্ঠানিকভাবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত এপ্রিলে আফগানিস্তানে অবস্থানরত প্রায় ১০ হাজার বিদেশি সেনাকে আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরিপ্রেক্ষিতে ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়। গত শুক্রবার দেশটি প্রধান ঘাঁটি বাগরাম থেকে চলে যায় মার্কিন সেনারা। মঙ্গলবার আফগান বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কোনো রকম বার্তা না দিয়ে রাতের আঁধারে চুপিসারে বাগরাম ছেড়েছে মার্কিন সেনারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com