শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

কান উৎসবে অভিনেত্রী জোডি টার্নার স্মিথের হীরার গয়না চুরি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৪০ বার পঠিত

বিনোদন ডেস্ক : অভিনেত্রী জোডি টার্নার স্মিথের নতুন সিনেমা ‘আয়াং’। এর প্রচারে অংশ নিতে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় চলচ্চিত্র উৎসব ‘কান’ -এ রয়েছেন অভিনেত্রী। আর সেখানেই চুরির শিকার হলেন তিনি।

হোটেল থেকে তার পরিবারিক একটি হীরার গয়না চুরি হয়েছে বলে দাবি করছেন তিনি। ইতিমধ্যে স্মিথ পুলিশের নিকট অভিযোগও দায়ের করেছেন।

গয়না হারানোর পর জোডি টার্নার স্মিথ তার এক টুইট বার্তায় জানান, ‘ভাবিনি যে কান উৎসবে আমার শেষ দিনটির আড়াই ঘণ্টা থানায় কাটাতে হবে। তবে আমাকে তাই করতে হয়েছে।’

টার্নার স্মিথের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কান শহরে মেরিওট হোটেলে ৯ জুলাই সকালে নাস্তা খেতে যান তিনি। তখনই তার রুমের মধ্যে কেউ ঢুকে তার গয়নাটি চুরি করে নিয়ে যায়৷ আননুমানিক ওই হীরার গয়নার দাম ধরা হচ্ছে ১০ হাজার ইউরো।

এটি ছিল তার মায়ের বিবাহের আংটি৷ পারিবারিক সূত্রে তিনি তা পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com