শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ দল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৫০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

ওয়ানডে সিরিজের আগে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা। তবে এবার সীমিত ওভারের ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে। টেস্ট সিরিজ শেষে এরই মধ্যে দেশে ফিরেছেন মুমিনুলরা। আজ বাংলাদেশ খেলবে তামিম ইকবালের বিপক্ষে।

আইসিসি ওয়ানডে সুপার লিগের সিরিজ বলেই সতর্ক বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আগে একই সময়ে চলমান অন্যান্য সিরিজেও চোখ এই ওপেনারের। তাই গতকাল বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেওয়া তামিম এক ফাঁকে এটিও মনে করিয়ে দিতে ভুললেন না, ‘আয়ারল্যান্ড কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।’

টাইগারদের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সূত্র: ক্রিকবাজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com