শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত নামাতে বলা হলো

  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের সমুদ্র বন্দরগুলোকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর আগে বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল।

এ বিষয়ে শনিবার (৮ জুন) রাতে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, যে লঘুচাপটি ছিল সেটি গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে সেখানে একটি ঘূর্ণন রয়েছে। লঘুচাপ গুরুত্বহীন হয়ে পড়ায় আমরা সমুদ্র বন্দরগুলোকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছি।
আবহাওয়া অধিদফতর বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। সমুদ্র সমতল থেকে সাড়ে চার কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত একটি সাইক্লোনিক ঘূর্ণবাত বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শনিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com