শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়ে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২২১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃহস্পতিবার রাতে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে সফরকারীরা।

বেলফাস্টে এদিন দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রান তোলে। জবাবে ১৯.৩ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। তাতে ৪২ রানে জয় পায় প্রোটিয়ারা।

বল হাতে দক্ষিণ আফ্রিকার বিজর্ন ফরটুইন ও তাবরেজ শামসি ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন বেউরান হেনড্রিকস। ১টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি ও এইডেন মার্করাম।

ব্যাট হাতে আয়ারল্যান্ডের শেন গেটকাতে সর্বোচ্চ ২৪ রান করেন। ২০ রান করেন জর্জ ডকরেল। ১৯টি রান আসে পল স্টার্লিং এর ব্যাট থেকে।

তার আগে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৪ উইকেট ও ৫৮ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ডেভিড মিলার ও উইয়ান মুল্ডারের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পায় সফরকারীরা।

মিলার ৪৪ বলে ৪টি চার ও ৫ ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন। আর মুল্ডার ২৬ বলে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় ৩৬ রান করেন। ২৭টি রান আসে কুইন্টন ডি ককের ব্যাট থেকে।

তাতে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে প্রোটিয়ারা। বল হাতে আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও মার্ক অ্যাডায়ের ২টি করে উইকেট নেন।

ম্যাচসেরা নির্বাচিত হন ডেভিড মিলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com