শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ফকির আলমগীর

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৪৮ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : রাজপথে কখনো হাল ছাড়েননি। দেশের বিভিন্ন গণআন্দোলনে উচ্চকিত ছিল তার কণ্ঠ। অবশেষে থেমে গেল সেই স্বর। করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন গণসংগীতশিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বাঁশীবাদক ফকির আলমগীর। শুক্রবার (২৩ জুলাই) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

শুক্রবার রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। রাত ১০টা ৫৬ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান ফকির আলমগীরের ছেলে মাশুক।

এর আগে গণসংগীত শিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

কয়েক দিন আগে তার করোনার উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। হঠাৎ অবস্থার অবনতি হলে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় ফকির আলমগীরকে। তারপর থেকে সেখানেই চিকিৎধীন ছিলেন।

ফকির আলমগীর গণসংগীত পরিবেশন করে ৬৯-এর গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা পালন করেন। একাত্তরের শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও তিনি ছিলেন। শুধু তাই নয়, অস্ত্র হাতে শত্রুর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে লড়াইও করেছেন এই শিল্পী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com