শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মার্কিন সমর্থিত বিমান হামলায় আতঙ্কিত ইকুয়েডরের সীমান্তবর্তী জনগোষ্ঠী অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত যুদ্ধে বড় সাফল্যের দাবি নেতানিয়াহুর, জবাবে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন আজ পবিত্র জুমাতুল বিদা জনতাই সকল ক্ষমতার উৎস এবং জনতা চাইলে আমি জনপ্রতিনিধি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করব: সিরাজুল ইসলাম সিরাজ রিজভীর অসুস্থতায় নুইয়ে পড়েছে নয়াপল্টন গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

ঢাকা এ্যাভিয়েশন ক্লাবে র‍্যাবের অভিযানে ১৪ জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২১৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ঢাকা এ্যাভিয়েশন ক্লাবে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপস্ অফিসার) মুশফিকুর রহমান তুষার আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধৃত জুয়াড়িদের নিকট থেকে জুয়া খেলার ৩২ সেট কার্ড, জুয়া খেলার নগদ ৬৮ হাজার ০৯০ টাকা, ১৭ টি মোবাইল ফোন ও ১৭ টি সিমকার্ড উদ্বারমূলে জব্দ করা হয়।

মুশফিকুর রহমান তুষার জানান, গোপন সংবাদের ভিওিতে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর বিমানবন্দর থানার উওরা সেক্টর-০১, রোড় নং-০৭, বাড়ি নং-১৫ এর ৪র্থ তলায় অবস্থিত“ ঢাকা এ্যাভিয়েশন ক্লাব লিমিটেড” নামীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে কতিপয় লোক একত্রিত হয়ে অবৈধ ও বেআইনীভাবে জুয়া খেলছে। পরে এমন প্রাপ্ত সংবাদের ভিওিতে র‍্যাব-১ এর একটি দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে মোট ১৪ জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে – মোঃ আনোয়ার হোসেন আসাদ (৪৫), মোঃ কামরুল হুদা চৌধুরী (৫৫), মোঃ আলীনূর রহমান ((৪৫), জাকির মোহাম্মদ আব্দুল্লাহ (৫৫), মোঃ ইব্রাহিম সিকদার (৫০), মোঃ হারিজ উদ্দিন (৫৮), মোঃ জাহাঙ্গীর আলম (৫০), মোঃ মাসুদরানা (৩৫), মোঃ সাইফুল ইসলাম (৬৩), মাহবুব হোসেন (৫৫), মোঃ মজিবর রহমান (৫১), মোঃ জাবেদ হোসেন সাকিব (৪০), মোঃ শহিদুল ইসলাম(৪৯), ও মোঃ সাদিকুল ইসলাম (৬০) প্রমুখ।

এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com