সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ইরানের খার্গ দ্বীপ ‘খুব সহজেই’ দখল করতে পারি: ট্রাম্পের মন্তব্য জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ধামইরহাট অবৈধ জালানি ও পেট্রোল তেল মজুদ রাখার দায়ে জরিমানা সহ পেট্রোল তেল জব্দ রাশিয়ার রোস্তোভ অঞ্চলে ড্রোন হামলায় নিহত ১, আহত ৮ স্বাধীনতা দিবসের আলোচনায় আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জার্মানি সফরে সিরিয়ার প্রেসিডেন্ট, যুদ্ধ ও অভিবাসন ইস্যুতে আলোচনা

তুরস্কে বঙ্গবন্ধুর স্মরণে ডাকটিকিট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৮১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তুরস্কের ডাকবিভাগ থেকে প্রকাশিত একটি ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আঙ্কারায় মঙ্গলবার দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উইংয়ের মহাপরিচালক ডেনিজ চাকারের মধ্যে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তুরস্কের একটি ডাকটিকিট অবমুক্ত করা হয়।

বৈঠককালে রাষ্ট্রদূত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতন্ত্র, শান্তি এবং ধর্মনিরপেক্ষতার এক মূর্ত প্রতীক ছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানবতা, জনগণের ক্ষমতা এবং আর্থ-সামাজিক মুক্তির অগ্রদূত।

বঙ্গবন্ধুর স্মরণে ছবিসহ ডাকটিকিট অবমুক্তির মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উভয়ই সহমত প্রকাশ করেন। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনের সময়ে ডাকটিকিটটি অবমুক্ত করায় রাষ্ট্রদূত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডাক বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com