বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর পুণ্যস্নান অনুষ্ঠিত ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত কায়রোতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন জাতীয় স্মৃতিসৌধে নিষিদ্ধ ঘোষিত দলের পক্ষে স্টিকার লাগিয়ে পুষ্পস্তবক অর্পণ কালে গ্রেফতার (০৩) তিন। রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস উল্টে আহত ২০ জন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭টি ক্রীড়া ইভেন্ট স্বাধীনতা দিবসে কক্সবাজার সৈকতে উৎসবের আমেজ ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ​বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোনার উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

খুরুশকুলে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৫৮ বার পঠিত

 

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের খুরুশকুলে নুরুল হক লালু (১৯) নামের এক তরুণকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১২টার দিকে খুরুশকুল ইউনিয়নের পেঁচার ঘোনা হাম্বার গোরায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক লালু ওই এলাকার মধ্যম ডেইল পাড়ার মনিরুল হকের ছেলে। এ ঘটনায় এক সিএনজিচালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের ফুফা সাহেদ খান অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রীর বড় ভাইয়ের ছেলে নুরুল হক লালুকে পেঁচার ঘোনা হাম্বার গোরা টমটম গ্যারেজ থেকে সিএনজি নিয়ে বাড়ি যাওয়ার পথে একদল চিহ্নিত সন্ত্রাসী তার মুখ বেঁধে খালি মাঠে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকারী এখনও চিহ্নিত হয়নি। এ ঘটনায় এক সিএনজিচালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

তবে এ বিষয়ে জানতে আজ সকালে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিপুল চন্দ্র দের মোবাইল ফোনে কল করা হলেও রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com