শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

অসুস্থ শরীর নিয়েই পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে হাজির: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৩৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: অসুস্থ শরীর নিয়েই পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রিদেশীয় সফরের বিষয়ে জানাতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যখন লিখিত বক্তব্য পড়ছিলেন তাকে বেশ কয়েকবার নাক টানতেও দেখা গেছে।

রোববার বিকেলে পাঁচটার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন প্রধানমন্ত্রী।
এবারের ঈদে দেশে থাকতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই সময়ে নাতি-নাতনিদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবার প্রথমবারের মতো দেশে থাকতে পারিনি। এই সময়ে কিছুটা নাতি-নাতনিদের সঙ্গে কাটাতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটু আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। আমার সবটা পড়ার দরকার নেই, আপনারা পড়ে নিয়েন। ওমরা করার পর থেকে গলায় ঠান্ডা লেগে গেছে। যেটা হয়, অনজাইটিস হয়ে গলা ব্যথা করে। ডাক্তার বলে, কথা বলো না। যেটা আমার জন্য সবচেয়ে বড় শাস্তি।’

তিনি বলেন, ‘আমি জাস্ট কিছু জিনিস পড়ে যাচ্ছি। বাকিটা আপনারা কষ্ট করে পড়ে নিলে আমি খুশি হবো। পঠিত বলে গণ্য করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com