শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

টেলিগ্রাম নিয়ে এসেছে ৪ নতুন ফিচার

  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৭৭ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মেসেজিং অ্যাপ ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এই করোনাকালে গ্রুপ কলিংয়ের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। তাই এ কথা মাথায় রেখে নতুন এই ফিচার নিয়ে এসেছে টেলিগ্রাম।

এবার এক সঙ্গে ১০০০ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল করতে পারবেন। শুধু এটাই নয় এর সঙ্গে রয়েছে হাই কোয়ালিটি ভিডিও মেসেজ রেকর্ডিং, স্ক্রিন শেয়ারিং এবং ভিডিও প্লেব্যাক স্পিড কন্ট্রোলের মতো ফিচারও।

টেলিগ্রামে ভিডিও কনফারেন্সের জন্য সাউন্ডের সঙ্গে স্ক্রিন শেয়ারিংও যোগ করা হয়েছে। এছাড়াও, ব্যবহারকারীরা রেকর্ডেড ভিডিও মেসেজগুলি ০.৫ বা ২x গতিতে দেখতে পাবেন। এই ফিচারগুলো ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের সুনিশ্চিত করতে হবে যে তাদের অ্যাপ যেন আপডেটেড থাকে।
টেলিগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ জন ব্যবহারকারী তাদের ক্যামেরা এবং স্ক্রিন উভয় থেকে ভিডিও সম্প্রচার করতে পারবেন। আর ১০০০ অংশগ্রহণকারীরা স্ট্রিমিং এর মাধ্যমে ভিডিও দেখতে পারবেন। এই ফিচারটির উদ্দেশ্য হলো ই-লার্নিং এবং অন্যান্য অনলাইন কমিউনিকেশনকে সহজ করা।

গ্রুপ ভিডিও কল শুরু করার জন্য, প্রথমে যেকোনও গ্রুপের ইনফো পেজে গিয়ে ভয়েস চ্যাট তৈরি করুন, আর তারপর ভিডিও অন কারুন। টেলিগ্রাম একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও, ছবি এবং অন্যান্য ডকুমেন্ট পাঠাতে পারেন।

এখন থেকে ব্যবহারকারীরা চাইলে চ্যাট বক্সের রেকর্ডিং বাটন থেকে ভিডিও রেকর্ড করে কাউকে পাঠালে সেই ভিডিও গ্যালারিতে সেভ হবে না। উল্লেখযোগ্য, এই ফিচারটি ব্যবহার করতে ভয়েস মেসেজ রেকর্ডিং অপশন থেকে ভিডিও মোডে স্যুইচ করতে হবে। তারপর ভিডিও রেকর্ড করার জন্য বাটনটি প্রেস করে থাকতে হবে।

টেলিগ্রাম ব্যবহারকারীরা এবার থেকে ভিডিও প্লেব্যাকের স্পিডও পরিবর্তন করতে পারবেন। কারণ অ্যাপের মিডিয়া প্লেয়ারে এখন 0.৫x, ১.৫x এবং ২x প্লেব্যাক স্পিড সমর্থন করবে। ভিডিও কল করার সময় ইউজাররা এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন, যেখানে ব্যাকগ্রাউন্ড অডিও ভিডিওর সঙ্গে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com