শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

রংপুরে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৭৭ বার পঠিত

 

রংপুর প্রতিনিধি : রংপুরের সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহুবুল ইসলামকে সাড়ে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। রংপুর সদর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদ্যপুস্করনী ইউনিয়নের কেশবপুর গ্রামে ইউপি সদস্য মহুবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে তিন কেঁজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য গাঁজা রাখার কথা স্বীকার করে বলেন, ‘এগুলো কেনার জন্য এক মাদক ব্যবসায়ী তার বাসায় আসার কথা ছিল’।

এ বিষয়ে ওসি মোস্তাফিজার রহমান জানান, ইউপি সদস্য মহুবুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুর ১টায় তাকে রংপুর আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com