শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

চিত্রনায়ক সাইমন সাদিক করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৭১ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক সাইমন সাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। রোববার নমুনা পরীক্ষা করালে রিপোর্ট করোনা পজিটিভ আসে।

সাইমন সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘১ আগস্ট করোনার টিকা নিয়েছি। এর পরের দিন শরীরে জ্বর আসে। জ্বরের পাশাপাশি ঘ্রাণ না পাওয়ায় আজ পরীক্ষা করে জানতে পারলাম, করোনা পজিটিভ। শরীরে ব্যথা ও জ্বর আছে।’
শরীরে জ্বর আসার পর থেকেই পরিবারের লোকজন থেকে আলাদা থাকছেন সাইমন। চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা।

কঠোর লকডাউনের কারণে স্থগিত করা হয়েছে সাইমন সাদিকের ‘আর্তনাদ’ সিনেমার শুটিং। এছাড়া, শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার শুটিংও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। গত বছর সাইমন ‘জান্নাত’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com