রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফিলিপাইন

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার ফিলিপাইন বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে। যা ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।
দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

মূলত করোনাভাইরাসের ডেল্ট ভেরিয়েন্টের সংক্রমণ রুখতেই নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

ডেল্টা ভেরিয়েন্ট থেকে নিরাপদে থাকতে গেল ২৯ এপ্রিল ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ফিলিপাইন। এরপর এই তালিকায় যুক্ত হয় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান ও আরব আমিরাত। গেল ১৬ জুলাই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয় ইন্দোনেশিয়া। আর ২৫ জুলাই যুক্ত হয় মালয়েশিয়া ও থাইল্যান্ড।

উপরিউক্ত দেশগুলোর ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা আগামী রোববার অর্থাৎ ১৫ আগস্ট উঠে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এই নিষেধাজ্ঞার (১৬-৩১ আগস্ট) অনুমোদন দিয়েছেন।

শুক্রবার ফিলিপাইনে নতুন করে ১৩ হাজার ১৭৭ জন করোনা আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হওয়ার ঘটনা। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ২৯৯ জন। গেল ১০ এপ্রিল দেশটিতে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ৩১০ জন আক্রান্ত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com