রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বাংলাদেশ সফর স্থগিত আফগান যুবাদের

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২২৬ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তাদের যুব দলের বাংলাদেশ সফরে আসা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। যথাসময়ে আসছে না আফগান যুব দল।

আফগানিস্তান যুব দলের বাংলাদেশে না আসার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার।

তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজটি এখন হচ্ছে না। সূচিতে পরিবর্তন আসবে। আফগানিস্তান দল যথাসময়ে বাংলাদেশে আসছে না। তাদের আসা পিছিয়ে যাচ্ছে। তবে ঠিক কবে আসবে সেটি এখনই বলা যাচ্ছে না। আলোচনা চলছে, দুদিন পর সবকিছু চূড়ান্ত হবে। তখন নতুন সময়সূচি নির্ধারণ হবে।’

৩১ আগস্ট বাংলাদেশে এসে সিলেটে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল আফগান যুবাদের। মূলত আফগানিস্তানে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় এই সিরিজ নিয়ে আশঙ্কা তৈরি হয়। এর আগে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে আফগান জাতীয় দলের সিরিজটি স্থগিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com