শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কঙ্গোতে ১৯ বেসামরিক নাগরিককে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ১৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে উগান্ডার বিদ্রোহীরা। কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং বেশ কয়েকজনকে বিদ্রোহীরা কুপিয়ে হত্যা করেছে বলে স্থানীয় এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের একদিন পর শনিবার ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে কাকুলে কালুঙ্গা নামের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেন।

এক স্থানীয় প্রধান জানান, রেড ক্রসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছেন। নর্থ কিভুর বেনি অঞ্চলের কাসাঞ্জি গ্রামে হামলার পর কাছাকাছি একটি বনে গিয়ে লোকজনকে উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হয়। সে সময় মরদেহগুলো উদ্ধার করা হয়।
বেনি এলাকার কাছাকাছি ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) সক্রিয় রয়েছে। ওই অঞ্চলে প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি জরুরি নিরাপত্তা ব্যবস্থা জারি রাখার পরেও সেখানে ক্রমাগত হামলার ঘটনা বাড়ছেই।

কালুঙ্গা এক বিবৃতিতে বলেন, এডিএফের হামলায় ১৯ জন নিহত হয়েছে। লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঘর-বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রুয়েনজোরির নিউ সিভিল সোসাইটি অরগ্যানাইজেশনের মুখপাত্র মেলেকি মুলালা শুক্রবার এক বিবৃতিতে সেখানে সামরিক সদস্যদের অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

গত মে মাস থেকেই উত্তর কিভু এবং ইতুরি প্রদেশ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য বেসামরিক কর্তৃপক্ষও সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন।
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন ফোর্সের একটি দল এডিএফ এবং অন্যান্য বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে কঙ্গোর সেনাবাহিনীকে সাহায্য করার জন্য ওই এলাকায় পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com