শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ময়মনসিংহের নান্দাইলে ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৯ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন স্থানীয় চন্ডীপাশা এলাকায় একটি ভবনে ফিতা কেটে কেন্দ্রের উদ্বোধন করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল অবেদিন খান তুহিন। উপস্থিত ছিলেন- পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, স্থানীয় কাউনিন্সলর মো. ইছহাক মিয়া, এনামুল হক বাবুল, ব্র্যাকের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মফিজুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এইচ এনপিপি ডা. মো. আরিফুল হক ও এলাকা ব্যবস্থাপক আশীষ চক্রবর্তী প্রমুখ।

কর্তৃপক্ষ জানায়, এই সেন্টারের নিজস্ব চিকিৎসকসহ টেলিমেডিসিনের মাধ্যমে স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ছাড়াও সাধারণ যেকোনো রোগের চিকিৎসা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগের চিকিৎসা, প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী সেবা, আল্ট্রাসনোগ্রামসহ যাবতীয় প্যাথলজিক্যাল পরক্ষিার সুবিধা থাকবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেন্টার খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com