বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

ইউজিসি নতুন তিন সদস্য পেল

  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৪৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) তিন সদস্য পদে নিয়োগ পেলেন তিন সিনিয়র শিক্ষক। সদস্য পদগুলো শূন্য হওয়ায় তাদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রপতির আশেদক্রমে বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ পাওয়া নতুন তিন সদস্য হলেন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ এবং বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।

এই তিনজনের মধ্যে অধ্যাপক ড. দিল আফরোজা বেগম দ্বিতীয়বারের মতো ইউজিসির সদস্য হলেন। সর্বশেষ গত ২৭ মে পর্যন্ত প্রথম মেয়াদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ইউজিসি সূত্রে জানা গেছে, বুধবার অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ এবং অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ইউজিসিতে যোগদান করেছেন। আগামীকাল বৃহস্পতিবার অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের যোগদান করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com