শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

বিয়ে করতে যাচ্ছেন সুশান্তের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে

  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউডের প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। দুজনে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। এ নাটকে কাজ করতে করতেই তারা প্রেমে পড়ে যান।

তারপর ভেঙেও যায় সে সম্পর্ক। সুশান্ত নতুন করে প্রেমে পড়েন বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। তবে সুশান্তেরর মৃত্যুর পর বিপুল আলোচনায় উঠে আসে অঙ্কিতা লোখান্ডের নাম। অঙ্কিতাও সুশান্তকে নিয়ে অনেক স্মৃতিচারণ করেন।

সুশান্তের সেই প্রেমিকা বিয়ে করতে যাচ্ছেন। পাত্র ভিকি জৈনকে। দুজনে প্রেম করছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ ফসকেই এ বিয়ের কথা ফাঁস করে দিয়েছেন অঙ্কিতার সহ-অভিনেতা শাহির শেখ।

ওটিটিতে শুরু হতে যাচ্ছে ‘পবিত্র রিশতা টু’। সাত বছর পর আবার পর্দায় ফিরছে সেই জনপ্রিয় ধারাবাহিক। যেখানে অভিনয়ের পরেই খ্যাতির মুখ দেখেছিলেন সুশান্ত এবং অঙ্কিতা। এ নাটকে সুশান্তর পরিবর্তে এবার ‘মানব’ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শাহির।

এ নিয়েই এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘নাটকটি শেষ হয়ে অঙ্কিতা তার প্রেমিক ভিকিকে বিয়ে করবেন।

তবে অঙ্কিতা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। শাহিরকে থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘সেরকম কোনো পরিকল্পনা নেই। এ মুহূর্তে নতুন কিছু করার ইচ্ছা নেই। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে একটি পরিকল্পনা আছে।

তিন বছর হলো প্রেম করছেন অঙ্কিতা। গত মে মাসে আরেক সাক্ষাৎকারে ভিকি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, বিয়ের চিন্তাভাবনা করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com