রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

জনপ্রিয় অভিনেতা রাম চরণ এবার বিলাসবহুল গাড়ি কিনলেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটর সাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা। তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণের গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। ‘মাগাধীরা’ খ্যাত এই অভিনেতা সবসময়ই ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন।

এবার রাম চরণ বিলাসবহুল মার্সিডিস-মেব্যাচ জিএলএস ৬০০ (কাস্টমাইজড ভার্সন) মডেলের একটি নতুন গাড়ি কিনলেন। যার মূল্য ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা)। শো রুম থেকে গাড়িটি নেওয়ার সময় ক্যামেরাবন্দি হন রাম চরণ। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

‘রাঙ্গাস্থালাম’ খ‌্যাত অভিনেতা রাম চরণের সংগ্রহে আরো বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে। তা হলো—অ্যাস্টন মার্টিন ভি৮ ভ্যানটেজ, রোলস রয়েস ফ্যান্টম, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি এবং মার্সিডিজ বেঞ্জ জিএল৩৫০।

মজার বিষয় হলো, কিছুদিন আগে রাম চরণের সহশিল্পী এনটিআর জুনিয়র উরুস গ্রাফাইট ক্যাপসুল এডিশনের ল্যাম্বরগিনি গাড়ি কিনেছেন। কয়েকদিন আগে কৃতি স্যাননও মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি কিনেন।

রাম চরণের পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এটি পরিচালনা করছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। এছাড়া প্রসিদ্ধ নির্মাতা শংকরের সঙ্গে একটি সিনেমা দেখা যাবে তাকে। পাশাপাশি বাবা চিরঞ্জীবীর ‘আচার্য’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। এটি প্রযোজনাও করছেন এই অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com