বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় শিশুকে উদ্ধার,পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে আরএমপি বোয়ালিয়া থানার পুলিশ ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি বগুড়া-৬ উপনির্বাচন: দিনের শুরুতেই ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থী লিগ্যাল এইড-এ ৫ লাখ ৬৩ হাজার ৫৮২ জনকে আইনি পরামর্শ

দেশের প্রধান চারটি মহাসড়কের পাশে গাড়িচালকদের জন্য বিশ্রামাগার স্থাপন করা হবে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৩৫৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের প্রধান চারটি মহাসড়কের পাশে গাড়িচালকদের জন্য সরকার বিশ্রামাগার ও পার্কিং স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে। বুধবার সংসদে জাতীয় পার্টির সদস্য মো. মুজিবুল হকের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মহাসড়কে চালকদের একটানা ৫ ঘণ্টার অতিরিক্ত সময়ে গাড়ি না চালাতে এবং তাদের জন্য মহাসড়কে বিশ্রামাগার স্থাপনের নির্দেশনা প্রদান করেছেন। এ লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার নিমসারে, ঢাকা-রংপুর মহাসড়কের পাশে সিরাজগঞ্জের পাঁচিলায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের জগদীশপুরে এবং ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা জেলার লক্ষ্মীকাণ্ড নামক স্থানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশ্রামাগার ও পার্কিং স্টেশন স্থাপনের লক্ষ্যে ডিপিপি অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।’
পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (এসইআইপি)’ প্রকল্পের আওতায় ৫ বছরে মোট ১ লাখ দক্ষ গাড়িচালক সৃষ্টি করার কার্যক্রম চলমান রয়েছে। বিআরটিসি প্রকল্প মেয়াদে অর্থাৎ ২০২২ সালের মধ্যে মোট ৩৬ হাজার গাড়িচালক তৈরি করবে। চলতি বছরের জুন মাসের মধ্যে ৮ হাজার গাড়িচালকের প্রশিক্ষণ সমাপ্ত হবে।’

মো. মুজিবুল হকের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা কম হয়েছে, তবে মৃত্যুর হার বেশি ছিল। থ্রি হুইলার, ব্যাটারি চালিত ইজিবাইক, লেগুনা, নসিমন, করিমন নিয়ম ভেঙে মহাসড়কে উঠে যাওয়ায় দুর্ঘটনাগুলো সংঘটিত হয়েছে এবং মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। এসব ছোট-ছোট যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করা হবে।

দুর্ঘটনা রোধে সড়ক শৃঙ্খলার ব্যাপারে মন্ত্রী সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com