শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত চার জন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।’

এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হঠাৎ মাহমুদুল করিমের নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের চার কর্মী আহত হয়েছেন।’

তবে বিষয়টি অস্বীকার করেছেন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘কয়েকজন ছাত্র ক্যাম্পাসে ছাত্রলীগের নাম বিক্রি করে শিবিরের কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি আমাদের নজরে এলে আমরা তাদের ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলেছি। আর কখনও যেন ক্যাম্পাসে না আসে এ জন্য হুঁশিয়ার করে দিয়েছি। তারা যে শিবিরকর্মী এ বিষয়ে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। এরপরও সুভাষ মল্লিক সবুজ এসে তাদের পক্ষ নিয়ে আমাদের সঙ্গে বিবাধে জড়িয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com