শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ওয়েবসাইট কনটেন্ট ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৩৫১ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নির্মিত ওয়েবসাইটের কনটেন্ট নির্ধারণ ও বাছাইয়ে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় আলোচনা ও সিদ্ধান্তের আলোকে ‘ওয়েবসাইটের কন্টেন্ট নির্ধারণ/বাছাই কমিটি’ গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানকে এ কমিটির আহ্বায়ক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদকে সদস্য সচিব করা হয়।
বুধবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নির্মিত ওয়েবসাইটের জন্য বিভিন্ন প্রকার কন্টেন্ট পরীক্ষাপূর্বক প্রকাশ/সন্নিবেশের সুপারিশ করবে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ড. আবদুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিটি এডিটর অজিত কুমার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, কবি তারিক সুজাত, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সিআরআইয়ের তন্ময় আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com