বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

রাজধানীতে ছুরিকাঘাতে এক তরুণ গুরুতর আহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে মো. মিরাজ খান (২০) নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের চাচা রবি জানান, মিরাজ রাতে বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ঘুরতে বের হন। এসময় হঠাৎ দুই যুবক এসে তার কাছ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিরাজ বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায়, হাতে ও পিঠে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মিরাজ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, মিরাজ বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকার মো. শাহ আলম খানের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহতের মাথায়, হাতে, পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com