মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

মিথ্যে গসিপে আমাদের সম্পর্ক নষ্ট করা যাবে না’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৩৬৪ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ। দেব-জিতের ব্যাপক জনপ্রিয়তার মধ্যেই নিজের শক্তি অবস্থান তৈরি করেছেন তিনি। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে প্রেমের সম্পর্ক তার। তবে মাঝে মধ্যে তাদের সম্পর্কে ভাঙনের গুঞ্জন ওঠে। এ বিষয়ে সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ জানান, ‘মিথ্যে গসিপে আমাদের সম্পর্ক নষ্ট করা যাবে না’।

নিজেদের সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগেন কি না? এমন প্রশ্নের জবাবে অঙ্কুশ জানান, ‘কোথাও তো আমার বয়ানে অন্য মেয়ের নাম বসিয়ে গসিপ হয়। অথচ আশ্চর্যের বিষয়, আমি এ রকম কথা বলিনি। এই সব মিথ্যে ছেপে আমার আর ঐন্দ্রিলার সম্পর্ক নষ্ট করা যাবে না।’

এসময় ভালো গল্প পেলে ঐন্দ্রিলার সঙ্গে সিনেমা করবেন বলেও জানান অঙ্কুশ। এছাড়া দেবকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কি না? এমন প্রশ্নের জবাবে অঙ্কুশ বলেন, ‘বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা তাতে দেবকে প্রতিদ্বন্দ্বী ভাবলে আমাদের বাটি হাতে বসতে হবে। এত ছোট জায়গা। প্রতিদ্বন্দ্বী তখনই ভাবব যখন বাংলা ছবি একশো কোটির ব্যবসা দেবে আমাদের সবাইকে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এখন। আমি চাইব এমন ছবি করতে যেখানে জিৎ, দেব, আমি প্রযোজনা করব। আমাদের তিন জনের নাম থাকবে। দশ কোটি বাজেট হবে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com