বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হার্ট অ্যাটাক করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ইনজামাম উল হক হার্ট অ্যাটাক করেছেন। তবে সোমবার সন্ধ্যার পর লাহোরের একটি হাসপাতালে সফলভাবে অ্যানজিওপ্লাস্টি করানো হয়েছে তার।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, গত তিনদিন ধরে বুকের ব্যথা নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন ৫১ বছর বয়সী এ সাবেক ক্রিকেটার। প্রাথমিক পরীক্ষানিরীক্ষায় তেমন কিছু ধরা পড়েনি।

কিন্তু পরে আরও গভীর পর্যবেক্ষণের পর ধরা পড়ে, তিনি হার্ট অ্যাটাক করেছেন। তাই সঙ্গে সঙ্গে সার্জারির জন্য ছুটে যান হাসপাতালে।

ইনজামামের এজেন্টের দেয়া তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে সুস্থ আছেন। তবে কিছু সময়ের জন্য তাকে পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ইনজামাম। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ৩৯৫ ম্যাচে করেছেন ১১৭০১ রান। টেস্টে তার রয়েছে ১১৯ ম্যাচে ৮৮২৯ রান।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়ার পর বিভিন্ন দায়িত্বে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ছিলেন। প্রথমে ব্যাটিং পরামর্শক ও পরে প্রধান নির্বাচন হন তিনি। এর বাইরে আফগানিস্তান ক্রিকেট দলের হেড কোচও ছিলেন ইনজামাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com